২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গানের ফ্রেমে আসিফ-তানহা

ঢাকাই চলচ্চিত্রের দুই নবাগতা আসিফ ইমরোজ ও রাহা তানহা খান জুটি বাঁধলেন মিউজিক ভিডিওতে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2019, 08:30 PM

Updated : 08 Apr 2022, 03:41 PM

ঢাকাই চলচ্চিত্রের মন্দাভাবের কারণে অভিনেতা-অভিনেত্রীরা ঝুঁকছেন ওয়েব সিরিজ ও মিউজিক ভিডিওতে। সিনেমার পাশাপাশি গানের মডেল হিসেবে আসিফ ইমরোজের পরিচিতি বাড়ছে। অন্যদিকে, চলচ্চিত্রে নতুন হলেও মডেলিংয়ে নিজের অবস্থান গড়ে নিয়েছেন রাহা তানহা খান। এবারই প্রথম একই ফ্রেমে ধরা দিলেন তারা।

‘বায়না মন’ শিরোনামের একটি দ্বৈত গানের মডেল হয়েছেন তারা। কণ্ঠশিল্পী আর জয় ও নুসরাতের কণ্ঠে বিলিয়ান বিপুর কথায় গানটির সঙ্গীতায়োজন করেছেন কলকাতার অধ্যায়ন ধারা। গানটির কোরিওগ্রাফি করেছেন রোহান ও বেলাল। পরিচালনা করেছেন ওসমান মিরাজ।

গানটি প্রসঙ্গে আসিফ ইমরোজ বলেন, “পরিচালক ওসমান মিরাজের নির্দেশনায় দারুণ একটি কাজ করে আসলাম। গান ও ভিডিও দর্শকদের অনেক পছন্দ হবে।” নির্মাতা ওসমান মিরাজ বলেন, “আমি চেষ্টা করেছি ভালোভাবে ‘বায়না মন’ গানটির ভিডিওটি নির্মাণ করতে। কাজটি নিয়ে আশাবাদী।”

নির্মাতা জানান, এস এস মিউজিক ক্লাবের ইউটিউব চ্যানেলে আগামী ১০ই জানুয়ারি ‘মুক্তি পাবে ‘বায়না মন’।