২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘খলনায়ক' তানভীর

'খলনায়ক' শিরোনামের একটি মেগা সিরিয়ালে অভিনয় করছেন এই সময়ের উঠতি অভিনেতা গোলাম কিবরিয়া তানভীর।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2019, 07:36 PM

Updated : 08 Apr 2022, 03:41 PM

৫ জানুয়ারি থেকে দীপ্ত টিভিতে শনি-বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা থেকে এটি প্রচার হচ্ছে। জুনায়েদ হোসেন ও ওয়াহিদুজ্জামান সবুজের রচনায় ও ফিরোজ কবীর ডলারের পরিচালনায় এ সিরিয়ালের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি।

একজন স্বপ্নভাঙা প্রেমিকের গল্প উঠে এসেছে মেগা সিরিয়ালে। পিতার মতাদর্শের বাইরে গিয়ে বখে যাওয়া এক তরুণের গল্প ‘খলনায়ক’। এতে তার চরিত্রের নাম রুমি, মধ্যবিত্ত পরিবারে সন্তান হয়েও দ্রুত বড়লোক হওয়ার আশায় অন্ধকার জগতে পা রাখে। পরিবারের চেষ্টায় একসময় সঠিক পথে ফিরলেও গল্পটি বাঁক নেয় ভিন্ন দিকে।

তানভীর বলেন, “দেশের দর্শক এ ধাঁচের গল্প ও নির্মাণ আগে কখনোই দেখেনি। আমাদের চারপাশের প্রতিটি সম্পর্ককে গুরুত্ব দেওয়া হয়েছে এ গল্পে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।”

তানভীর ছাড়াও এতে অভিনয় করেছেন ঈশানা খান, ফজলুর রহমান বাবু, সানজিদা তন্ময়, শিল্পী সরকার অপু, লায়লা হাসান, আল মামুন, রোদেলা, নিকিনহ অনেকে।