২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুহৃদ স্বাগত’র প্রথম অ্যালবাম ‘পাপ’

প্রকাশিত হলো তরুণ সংগীতশিল্পী সুহৃদ স্বাগত’র প্রথম অ্যালবাম ‘পাপ’। অ্যালবামটি প্রকাশ করেছে আজব রেকর্ড’স।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2019, 07:15 PM

Updated : 08 Apr 2022, 03:41 PM

“কিছুটা জীবনমুখী এবং কিছুটা বাংলা রক ধাঁচের লিরিকে পপ, সাইকেডেলিক এবং সফট রক ঘরানার গানে করেছি এ অ্যালবামে।  ৬০ থেকে ৯০ দশকের বিভিন্ন বাংলা ও ইংরেজি গান আমাকে সবচেয়ে বেশি প্রভাবিত এবং গানের প্রতি আগ্রহী করেছে।”-নিজের প্রথম অ্যালবাম প্রসঙ্গে বলছিলেন  তরুণ সংগীতশিল্পী সুহৃদ স্বাগত।

রাজধানী ঢাকা শহরেই বেড়ে ওঠা এ তরুণ শিল্পীর হাতে খড়ি মা কল্যাণী ব্যানার্জির মাধ্যমে। গান লেখার পাশাপাশি সুরও করছেন নিজেই। মাত্র ১৬ বছর বয়সে লেখা  প্রথম গান “জলছবি”। সে গানটিও থাকছে তার প্রথম অ্যালবামে। মোট ছয়টি গানের এ অ্যালবামের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হলো গত ৫ অক্টোবর বনানীর ‘যাত্রা বিরতি’ প্রাঙ্গনে।

এর আগে গত বছরের ১ অক্টোবর দক্ষিণ কলকাতার টালিগঞ্জে ‘চা-ওয়ালা’ ক্যাফে সেন্টারে অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়।

অ্যালবামের প্রযোজনা, সংগীতায়োজন ও মিউজিক ভিডিও নির্মাণের সঙ্গে সম্পৃক্ত ছিলো যথাক্রমে আজব রেকর্ডস, আজব কারখানা, বাটার কমিউনিকেশনস ও হিউজ স্টুডিও। অ্যালবামটি আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেল সহ দেশ ও বিদেশের সকল মোবাইল অ্যাপ এ শোনা যাচ্ছে।