২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুইজারল্যান্ডে প্রিয়াঙ্কা-নিকের নতুন বছর

গাঁটছড়া বাঁধার পর পরিবারসহ সুইজারল্যান্ডে উড়াল দিয়েছেন প্রিয়াঙ্কা-নিক দম্পতি। হাইকিং, স্কিইং আর পার্টির  আনন্দের মাঝে অন্তরঙ্গ সময়ে নতুন বছরের ছুটি কাটছে তাদের।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2019, 10:57 PM

Updated : 18 Aug 2022, 04:38 PM

জল্পনার অবসান ঘটিয়ে গত ডিসেম্বরে বিয়ের পিঁড়িয়ে বসেন  সাবেক বিশ্বসুন্দরী ও ও বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা আর আমেরিকান সংগীতশিল্পী নিক।

দিল্লি আর মুম্বাইয়ে জাঁকজমক করে তিনটি বিয়ের অনুষ্ঠান শেষে বড় দিন কাটাতে লন্ডনে পৌঁছেন দুজন, নতুন বছরকে স্বাগত জানাতে সুইজারল্যান্ড হল পরের গন্তব্য। তাদের সঙ্গে রয়েছে পুরো পরিবার।

ছুটির এই সময়টা যে সেখানে ভালই কাটছে তা বলে দিচ্ছে প্রিয়াঙ্কা-নিকের ইন্সটাগ্রাম একাউন্ট।

সোমবার থেকে তাদের বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও প্রকাশ করছেন দুজনেই।

বাদ যায়নি নিজেদের অন্তরঙ্গ সময়ে ছবিও। ২০১৯ সালকে আলিঙ্গনের সময় ৩৬ বছর বয়সী প্রিয়াঙ্কা এবং ২৬ বছর বয়সী নিকও ছিলেন একে অন্যের বাহুবন্ধনে। এসময় দুজনের চুমুর ছবিটি আলোড়ন তুলেছে ইন্টারনেটেও।    

শাশুড়ি ডেনিস জোনাস, নিকের ভাই জয় জোনাসের বাগদত্তা ‘গেম অব থ্রোনস’ সিরিজের অভিনেত্রী সোফি টার্নার এবং মা মধু চোপরার নতুন বছর উদযাপনের ছবিও বাদ যায়নি প্রিয়াঙ্কা-নিকের ইন্সটাগ্রামে।

আরও ছিল বছরের প্রথম দিন জোনাস ভাইদের হাইকিং করার ছবি।

মধুচন্দ্রিমায় ব্যস্ত মার্কিন টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’ তারকা প্রিয়াঙ্কা চোপরার হাতে এখনো বাকি রয়েছে হিন্দি ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ সিনেমার কাজ। সত্য ঘটনা থেকে নির্মিত এই সিনেমার প্রযোজকও প্রিয়াঙ্কা। ‘দিল ধারকানে দো’ সিনেমার পর ফারহান আখতারের সঙ্গে এই সিনেমায় আবার দেখা যাবে প্রিয়াঙ্কাকে।