মিনারের নতুন গান ‘কেনো দিশেহারা’
নতুন গান নিয়ে এলেন জনপ্রিয় সংগীতশিল্পী মিনার।
‘তোমার চোখে আঁকা স্বপ্নগুলো আমায় ডাকে একাকী, তোমায় ঘিরে লেখা গল্পগুলো হঠাৎ ওড়ে জোনাকী, আমায় আকাশেতে মেঘেরা ভাসে হাসে ঝুম বরষায়, দূরের তারাগুলো থমকে থাকে পাহারায়’-এমন কথায় নতুন গান বেঁধেছেন জনপ্রিয় সংগীতশিল্পী মিনার।
কথার পাশাপাশি গানটির সুরও করেছেন মিনার নিজেই। তবে, গানটির সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার।
গানটি প্রসঙ্গে মিনার বলেন, “আমার গানের নিজস্ব একটা স্টাইল আছে। এ গানটিও তার ব্যতিক্রম নয়। অনেক যত্ন নিয়ে গানটি করেছি। শ্রোতারা শুনলেই সেটা বুঝতে পারবেন।”
২৩ অক্টোবর রাতে গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে গানটির লিরিক্যাল ভিডিও প্রকাশিত হয়েছে।
