২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিথিলার মুখোমুখি আফজাল ও বাচ্চু

মিথিলার উপস্থাপনায় বাংলাভিশনের অনুষ্ঠান ‘আমার আমি’তে অতিথি হয়েছেন দুই জনপ্রিয় তারকা আফজাল হোসেন ও আইয়ুব বাচ্চু।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2018, 06:50 PM

Updated : 08 Apr 2022, 07:09 PM

সেলিব্রেটি টক শো আমার আমিতে নতুন উপস্থাপিকা হিসেবে যুক্ত হয়েছেন অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা। ১৩ অক্টোবর তার মুখোমুখি হচ্ছেন আফজালও আইয়ুব বাচ্চু।

বাংলাদেশের অভিনয় ও গানের জগতের দুই তারকাকে কেন একসঙ্গে আনা হল আমার আমির হট সিটে, তা ব্যাখ্যা করলেন মিথিলা।

শুক্রবার গ্লিটজকে তিনি বলেন, নব্বইয়ের দশকে আফজাল হোসেনের অনেক বিজ্ঞাপনচিত্রে ভয়েস দিয়েছেন বাচ্চু। এর বাইরেও একসঙ্গে অনেক কাজকরেছেন এ দুই তারকা।

“তাই তাদের আমরা একসঙ্গে এনেছি তাদের গল্প শুনতে।”

চলতি বছর সেপ্টেম্বরে ‘আমার আমি’ উপস্থাপনার দায়িত্ব নেন মিথিলা। কেমন লাগছে উপস্থাপনা?

মিথিলা বললেন, “আমি সাধারণত উপস্থাপনার ঢংয়ে উপস্থাপনা করি না। এখানে সেটা পারছি বলেই করছি। ভালো লাগছে ‘আমার আমি’ উপস্থাপানার দায়িত্বনিয়ে।”

মিথিলার উপস্থাপনায় ‘আমার আমি’র নতুন পর্বটি বাংলাভিশনে দেখানো হবে ১৩ অক্টোবর রাত ৯টা ৫ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাজ্জাদহুসাইন।