২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেবী’র মুক্তি ১৯ অক্টোবর

জয়া আহসান প্রযোজিত ও অভিনীত; অনম বিশ্বাস পরিচালিত চলচ্চিত্র ‘দেবী’ বিনাকর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে। ছবির মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ অক্টোবর।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2018, 06:37 PM

Updated : 08 Apr 2022, 07:07 PM

এমন তথ্য এসেছে সেন্সরবোর্ড ও চলচ্চিত্রটির পরিচালকের তরফ থেকে। ছবিটির পরিবেশনার দায়িত্বে আছে জাজ মাল্টিমিডিয়া।

পরিবেশক প্রতিষ্ঠানটি জানিয়েছে, ছবির মুক্তির ব্যাপারে ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি গ্রহণ শুরু করা হয়েছে। 

নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ-এর মিসির আলি চরিত্রকে নিয়ে লেখা প্রথম উপন্যাস ‘দেবী’ থেকে নির্মাণ করা হয়েছে চলচ্চিত্রটি। এতে মিসির আলি চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে।

এছাড়া রানু চরিত্রে জয়া আহসান, নিলু চরিত্রে শবনম ফারিয়া, আনিস চরিত্রে অনিমেষ আইচ এবং আহমেদ সাবেত চরিত্রে দেখা যাবে ইরেশ যাকেরকে।

মুক্তির আগেই একাধিক গান মুক্তি পেয়েছে ছবিটির। সঙ্গে চলছে প্রচারণা। বিশ্বরঙ-এর ডিজাইন করা পোশাকে সম্প্রতি ফটোশুটের অংশ নিয়েছেন অভিনয়শিল্পীরা।

২০১৫-১৬ সালের সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রটির প্রযোজনার সঙ্গে যুক্ত হয়েছেন জয়া আহসানের প্রযোজনা প্রতিষ্ঠান সি-তে সিনেমা।