সংবাদকর্মীর জীবনের গল্পে ‘নিজস্ব প্রতিবেদক’
সালমান তারেক শাকিলের রচনায় স্বাধীন ফুয়াদের পরিচালনায় নির্মিত হলো নাটক ‘নিজস্ব প্রতিবেদক’।
একজন সংবাদকর্মীর জীবনের আড়ালের গল্প ‘নিজস্ব প্রতিবেদক’। তার ২৪ ঘন্টার কর্মজীবনের একটি ছোট মুহূর্তকে ঘিরে নির্মিত হয়েছেন নাটকটি। এতে নিজস্ব প্রতিবেদকের চরিত্রে অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় মুখ জোভান। এছাড়াও একজন শিক্ষার্থীর চরিত্রে নাদিয়া মীম ও সাব্বির আহমেদ পুলিশের ভূমিকায় কাজ করেছেন।
অভিনেতা জোভান বলেন, “পরিচালকের কাছে নিজস্ব প্রতিবেদকের গল্প শুনেই আগ্রহ জন্মায়। এরপর কাজে নেমে পড়েছি। চেষ্টা করেছি নিজের সর্বোচ্চটা দিতে। এখন দর্শকরা তাদের মতামত দেবেন।”
নাটকটির নির্বাহি প্রযোজক করেছেন জাকির খান। এতে ব্যবহৃত একটি গানে কণ্ঠ দিয়েছেন রেজা করিম। আগামী ৬ অক্টোবর শনিবার রাত আটটায় বেসরকারি চ্যানেল আরটিভিতে সম্প্রচার হবে নটকটি।
