২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাবিদ মহোৎসবে গাইবেন রুনা লায়লা

আগামী ৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলা ভাষাবিষয়ক প্রতিযোগিতা ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2018, 07:12 PM

Updated : 08 Apr 2022, 07:06 PM

শুদ্ধ উচ্চারণ, বানানচর্চা ও ব্যাকরণের সঠিক ব্যবহার বাড়াতে ২০১৭ সাল থেকে শুরু হয় বাংলা ভাষাবিষয়ক প্রতিযোগিতা ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’। ৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে এ আয়োজনের দ্বিতীয় চূড়ান্ত আসর।

এ আসরে সংগীত পরিবেশন করবেন রুনা লায়লা। মহোৎসবে প্রতিযোগিদের মেধা যাচাইয়ে মজার গেম শো ছাড়াও থাকবে বিভিন্ন অঙ্গণের তারকাদের অংশগ্রহণে মনোমুগ্ধকর পরিবেশনা। এবারের প্রতিযোগিতার বিচারকার্য পরিচালনা করছেন অধ্যাপক ড. সৌমিত্র শেখর, কথাশিল্পী আনিসুল হক ও অভিনেত্রী ত্রপা মজুমদার। মহোৎসবে অতিথি বিচারকের আসনে থাকবেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। 

চূড়ান্ত পর্বে সেরা ৬জন প্রতিযোগিরা হলেন- কারিন আশরাফ ঈন (ঢাকা), আফিয়া ইবনাত শুচি (রংপুর), সাদিয়া অফরোজ অন্তু (রংপুর), এহসানুল কাদির শান্ত (খুলনা), ধ্রুব মণ্ডল (বরিশাল) এবং দেবস্মিতা সাহা (চট্টগ্রাম)। এর সবাই সপ্তম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থী।

জানা যায়, সেরা বাংলাবিদকে পুরস্কার হিসেবে দেওয়া হবে ১০ লাখ টাকার মেধাবৃত্তি। দ্বিতীয় স্থান অধিকারী পাবে পাবে ৩ লক্ষ টাকা এবং তৃতীয়স্থান অধিকারী পানে ২ লক্ষ টাকা। সেরা বাংলাবিদ, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীসহ সেরা ১০ জনের সবাই আরো পাবে ব্যক্তিগত গ্রন্থাগার সাজানোর জন্য বই, আলমারী এবং ল্যাপটপ। এবারও প্রতিযোগিতার স্লোগান থাকছে ‘বাংলায় জাগো ভরপুর’।

প্রতিযোগিতাটি উপস্থাপনা করছেন খায়রুল বাশার। পরিচালনা করছেন তাহের শিপন। মহোৎসব অনুষ্ঠানটি সন্ধ্যা ৭টা ৩৫ মিনিট থেকে সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।