২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উৎসবমুখর নির্বাচনে ডিরেক্টরস গিল্ড

উৎসবমুখর পরিবেশে রাজধানীর এফডিসিতে হল টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের দ্বিতীয় নির্বাচন।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2018, 07:47 PM

Updated : 11 Oct 2022, 12:39 PM

শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ নির্বাচনের ভোটগ্রহণ চলে। নির্মাতাদের সরব উপস্থিতিতে এ নির্বাচন পায় উৎসবের আমেজ।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন চলচ্চিত্রকার আমজাদ হোসেন। তার সঙ্গে কমিশনার হিসেবে আছেন নাট্যকার মামুনুর রশীদ ও এস এম মহসীন। আর অভিনেতা সৈয়দ হাসান ইমাম আছেন আপিল বিভাগের চেয়ারম্যান হিসেবে।

এবার সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সালাহউদ্দিন লাভলু ও সৈয়দ আওলাদ। আর সাধারণ সম্পাদক পদের লড়াইয়ে আছেন এস এ হক অলিক, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ও কামরুজ্জামান সাগর।

ডিরেক্টরস গিল্ডের বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক অলিক গ্লিটজকে বলেন, “নির্বাচন খুব উৎসবমুখর পরিবেশে আছে। নির্মাতাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিও খুব প্রেরণাদায়ক। এ আনন্দের রেশ ধরে রাখতে চাই বাকিটা সময়।।”

কার্যনির্বাহী পরিষদের তিনটি সহ সভাপতি পদের জন্য এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন সাতজন। তারা হলেন- অ্যালবার্ট খান, কচি খন্দকার, চয়নিকা চৌধুরী, জামালউদ্দীন জামাল, শহীদ রায়হান, সকাল আহমেদ ও বদরুল আনাম সৌদ।

যুগ্ম সাধারণ সম্পাদকের দুটি পদের জন্য লড়ছেন ফরিদুল হাসান, নোমান রবিন, হৃদি হক ও হামেদ হাসান নোমান।

এছাড়া অর্থ সম্পাদক পদে ফিরোজ খান, মো. সাজ্জাদ হোসেন সনি; সাংগঠনিক সম্পাদক পদে তুহিন হোসেন, দীন মোহাম্মদ মন্টু ও রিয়াজুল রিজু; প্রচার সম্পাদক পদে ফয়েজ আহমেদ রেজা ও রাকিবুল হাসান চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কার্যনির্বাহী পরিষদের ১০টি সদস্য পদে প্রার্থী হয়েছেন ২৯ জন। তারা হলেন গাজী রাকায়েত, রাজু আলীম, মাহমুদ দিদার, সাইফ চন্দন, শিহাব শাহীন, আহসান হাবীব শাকিল, সহিদ-উন-নবী, শাহজাদা মামুন, সাখাওয়াত মানিক, এসএম মাসুদ করিম, ফেরারি অমিত, মারুফ মিঠু, যোশেফ মার্শেল গোমেজ, সাইফ উদ্দিন আহমেদ, এমএইচএম মোনতাসির রিপন, রাশেদা আক্তার লাজুক, শেখ রুনা, তারেক মোহাম্মদ হাসান, শৌর্য দীপ্ত সূর্য, মোস্তাফিজুর রহমান সুমন, ইকরাম পারওয়াইজ, মো. মনিরুজ্জামান চৌধুরী, মো. সাইদুর রহমান আরিফ, মুক্তি মাহমুদ, আরিফ এ আহনাফ, প্রীতি দত্ত, জি এম সাজ্জাদ হোসাইন, জহির খান, কাজী সোহাগ।

নির্বাচন কমিশন জানিয়েছে, এবারের নির্বাচনে প্রার্থী হয়েছেন মোট ৫২ জন । মোট ভোটার সংখ্যা ৪৯০ জন। তাদের ভোটে আগামী দুই বছরের জন্য ২০ জন সদস্যকে নিয়ে নতুন কমিটি গঠিত হবে।

বিকাল ৫টায় ভোটগ্রহণ শেষ হলেও গণনা শেষে ফলাফল ঘোষণা করতে শুক্রবার মধ্যরাত পেরিয়ে যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।