নড়াইলে সুলতান উৎসব
বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে চার দিনব্যাপী সুলতান উৎসব শুরু হচ্ছে বুধবার।
অনুষ্ঠানটি উদ্বোধন করবেন জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী। নড়াইল ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে এ উৎসব চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত।
এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন ও বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠানটির পৃষ্টপোষকতা করছে আরএফএল পাইপ এন্ড ফিটিংস।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উৎসবের কর্মসূচির মধ্যে থাকছে চিত্র প্রদর্শনী, শিশু শিল্পীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিল্পীর জীবন ও কর্মের উপর আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
