রবীন্দ্র প্রয়াণ দিবসে মঞ্চে নূনা আফরোজের দুই নাটক
আসছে ২২শে শ্রাবণ রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস উপলক্ষে মঞ্চে দুই নাটক নিয়ে আসছে প্রাঙ্গনেমোর নাট্যদল। নাটক দু’টির নির্দেশনাই দিয়েছেন নূনা আফরোজ।
আগামী ৫ অগাষ্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল মঞ্চে প্রদর্শিত হবে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উপন্যাস শেষের কবিতা অবলম্বনে নাটক ‘শেষের কবিতা’ । এদিন সন্ধ্যা ৭টায় মঞ্চের আলোয় আসবে রবীন্দ্রনাথের বহুল পঠিত উপন্যাসটির চরিত্রেরা।
আমদের সৌভাগ্য দর্শক এই নাটকটি দারুন উপভোগ করেন। শুধু তাই নয়, নাটকটির প্রথম প্রদর্শনী দেখতে এসেছিলেন সৈয়দ শামসুল হক, সুনীল গঙ্গোপাধ্যায়, বিভাস চক্রবর্তী সহ অনেক গুনীজন এবং তারা নাটকের ভূয়সী প্রশংসা করেছেন।”
‘শেষের কবিতা’ নাটকে অভিনয় করেছেন- নূনা আফরোজ, অনন্ত হিরা, রামিজ রাজু, শুভেচ্ছা রহমান, আউয়াল রেজা, সরোয়ার সৈকত, মাইনুল তাওহীদ, চৈতালী হালদার, জাহিদ, ঊষা, আশা, রিগ্যান, সীমান্ত, মনির, বিপ্লব, বাধন, টুসি।
‘আমি ও রবীন্দ্রনাথ’ নাটকটিতে অভিনয় করেছেন- নূনা আফরোজ, অনন্ত হিরা, আউয়াল রেজা, রামিজ রাজু, তৌহিদ বিপ্লব ও সরোয়ার সৈকত।
