২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে মুক্তি পাচ্ছে না ‘দহন’

ঈদে মুক্তির কথা থাকলেও ‘কাজ শেষ না হওয়ায়’ মুক্তি পাচ্ছেন না জাজ মাল্টিমিডিয়ার চলচ্চিত্র ‘দহন’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2018, 07:54 PM

Updated : 08 Apr 2022, 06:46 PM

বিষয়টি নিশ্চিত করেছেন ছবির পরিচালক রায়হান রাফি।

তিনি বলেন, “আমরা চাইনি তাড়াহুড়া করে এমন কোনো ছবি আপনাদের উপহার দিতে; যা টেকনিক্যাল দিক দিয়ে কিছুটা দুর্বল থাকবে।

“‘দহন’ যে ধরনের ছবি, যেই বিগ বাজেটের ছবি, যে ধরনের গল্পের ছবি তার পোস্ট প্রডাকশনে প্রচুর সময় লাগে, এতে প্রচুর ভিএফক্সের কাজ রয়েছে। সব কিছু পারফেক্ট ভাবে করতে আমাদের কিছুটা সময় লাগছে।”

নির্মাতা আশা করছেন, ছবিটি মুক্তিতে দেরী হলেও দর্শকদের মনে জায়গা করে নেবে।

মুক্তির আগেই নানা ঘটনার জন্ম হয়েছে ছবিটিকে ঘিরে। এতে একজন সাংবাদিকের চরিত্রে অভিনয়ের জন্য দুই দফায় অভিনয়ের জন্য বাঁধন ও পূর্ণিমা চুক্তিবদ্ধ হলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে ছবি সরে যান তারা। পরে সেই চরিত্রে অভিনয়ের ছোটপর্দার অভিনেত্রী জাকিয়া বারী মমকে নেওয়া হয়।

এতে জুটি বেঁধে হাজির হচ্ছেন ‘পোড়ামন টু’ চলচ্চিত্রের জুটি সিয়াম ও পূজা চেরী।