২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘জ্যাম’ চলচ্চিত্রে যুক্ত হলেন ঋতুপর্ণা

নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামুলের ‘জ্যাম’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2018, 10:20 PM

Updated : 08 Apr 2022, 06:45 PM

মঙ্গলবার রাতে এ অভিনেত্রী আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন বলে গ্লিটজকে নিশ্চিত করেন নির্মাতা।

তিনি বলেন, “চিত্রনাট্যটি তিনি পছন্দ করেছেন। ছবিতে একজন আইনজীবীর চরিত্রে দেখা যাবে তাকে।”

ঋতুপর্ণা ছাড়াও এতে ফেরদৌস ও পূর্ণিমাসহ একঝাঁক তারকা অভিনয়শিল্পী অভিনয় করবেন।

প্রয়াত বরেণ্য সাংবাদিক আহমদ জামান চৌধুরীর গল্পে চলচ্চিত্রটির চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন পান্থ শাহরিয়ার। ছবিটি নির্মিত হচ্ছে প্রয়াত নায়ক মান্নার প্রযোজনা সংস্থা কৃতাঞ্জলি ফিল্মস থেকে। 

নির্মাতা জানান, আগামী অক্টোবর থেকে সিনেমার শুটিং শুরু হবে।

এর আগে গত সোমবার দুপুরে চলচ্চিত্রটির মহরত অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজধানীর ঢাকা ক্লাবে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঋতুপর্ণা।

আরও ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, শেলী মান্না, ফেরদৌস, পূর্ণিমা, সিয়াম ইলতিমাস (মান্নার ছেলে), নঈম ইমতিয়াজ নেয়ামূল, সুচন্দা, এটিএম শামসুজ্জামানসহ আরও অনেকে।