২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইট শো চালু করছে স্টার সিনেপ্লেক্স

দর্শকদের কথা বিবেচনায় রেখে নাইট শো চালু করছে স্টার সিনেপ্লেক্স।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2018, 06:07 PM

Updated : 08 Apr 2022, 06:41 PM

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাথমিকভাবে শুক্রবার ও শনিবার রাত সাড়ে ৮টা কিংবা ৯টায় চলবে এ শো।

নাইট শো রাখার জন্য দর্শকদের চাহিদা অনেকদিন থেকেই বলে জানান স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও বিপণন বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, “আমরা সবসময়ই দর্শকদের চাহিদাকে মূল্যায়ন করার চেষ্টা করি। আশা করি অনেক দর্শক এর সুবিধা ভোগ করবেন। আপাতত সপ্তাহে দুই দিন এই শো চলবে। দর্শকদের চাহিদার ভিত্তিতে পরবর্তীতে আরো বাড়তে পারে।”

আন্তর্জাতিক মুক্তির দিনেই এখন দর্শকরা দেখতে পাচ্ছেন হলিউডের সাড়া জাগানো সব ছবি। হলিউডের ছবির পাশাপাশি সুস্থধারার দেশীয় ছবিও নিয়মিতভাবে প্রদর্শিত হচ্ছে এই প্রেক্ষাগৃহে। যার ফলে নিয়মিতভাবেই রুচিশীল দর্শকরা ভীড় করেন এখানে। বর্তমানে একটি ভিআইপি হলসহ মোট ছয়টি হল রয়েছে এখানে। এই হলগুলোতে প্রতিদিন প্রায় ৪টি করে শো থাকে।