২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় আসছে ‘ইনক্রেডিবলস টু’

এক মাসেরও কম সময় আগে মুক্তি পাওয়া অ্যানিমেশন চলচ্চিত্র ‘দ্য ইনক্রেডিবল ২’ আসছে বাংলাদেশ।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2018, 10:05 AM

Updated : 19 Aug 2022, 02:16 PM

অ্যানিমেশন ভক্তরা শুক্রবার থেকে ঢাকার স্টার সিনেপ্লেক্সে চলচ্চিত্রটি দেখতে পাবেন বলে এক সংবাদ বিজ্ঞিপ্তিতে জানানো হয়েছে।

অ্যানিমেশন চলচ্চিত্রের কিংবদন্তি নির্মাতা ব্র্যাড বার্ডের এ ফিল্ম গত ১৫ জুন বড়পর্দায় মুক্তি পায়। তার আগে ইউটিউবে প্রকাশিত টিজারেই ঝড় তুলেছিল পিক্সার স্টুডিওর‘ইনক্রেডিবলস টু’।

স্টার সিনেপ্লেক্সের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ কোটি ডলার বাজেটের এ সিনেমা মুক্তির প্রথম সপ্তাহেই আয় করেছে ৩৪ কোটি ডলারের বেশি। আর ২২ জুন ভারতে মুক্তিপাওয়ার পর দুই দিনেই আয় করেছে চার কোটি রুপি।

‘ইনক্রেডিবলস’ হলো এক সুপারহিরো পরিবারের গল্প। যেখানে মা-বাবা আর তিন ছেলেমেয়ে- সবারই আছে অদ্ভুত, অবিশ্বাস্য সব ক্ষমতা। এসব ক্ষমতা কাজে লাগিয়ে দুষ্টুলোকদের শায়েস্তা করতে গিয়ে মজার সব কাণ্ড ঘটায় তারা।

২০০৪ সালে মুক্তি পাওয়া ‘দ্য ইনক্রিডেবল’ শুধু ভক্তদের মনই জয় করেনি, সমালোচকদের প্রশংসা কুড়িয়ে ঘরে তুলে নিয়েছিল অস্কার।