২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাহসের ‘স্বপ্নের বিবর্তন’ ইউটিউবে

সংগীতশিল্পী সাহস মোস্তাফিজের গান ‘স্বপ্নের বিবর্তন’-এর ফটো ভিজ্যুয়াল প্রকাশ করা হয়েছে ফেইসবুক ও ইউটিউবে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2018, 08:29 AM

Updated : 19 Aug 2022, 02:16 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ জুলাই গানটি প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন এ শিল্পী।

সাহস গ্লিটজকে বলেন, “এটা যতটা গান, তার চাইতেও বেশি জীবন। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, ‘স্বপ্নের বিবর্তন’ বাংলাদেশের শিক্ষার্থীদের গল্প। ফেলে আসা দিনের সমস্ত উপাদান এই গানে পাবেন। খুঁজে পাবেন আপনার ‘আমি’কে। গানটির দৃশ্যায়নের ক্ষেত্রে গল্পকেই গুরুত্ব দেওয়া হয়েছে।”

একঝাঁক তরুণ আলোকচিত্রী- সিজন আনাম, সজীব, মাহবুব, তৌফিক ও তাহসিন হক এ গানের দৃশ্যায়নে কাজ করেছেন। আর বাপ্পা মজুমদার এ গানের সংগীতায়োজন করেছেন বলে জানান সাহস মোস্তাফিজ।

সাহসের লেখা ও সুরে গানটি তার একক অ্যালবাম ‘সাহস রিটার্নস’-এ সিডি চয়েজের ব্যানারে মুক্তি পেয়েছিল। গানটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত সংগীত শিল্পী, সাংবাদিক সঞ্জীব চৌধুরীকে।

ফেইসবুক পেইজ ‘দ্য বিউটি অব ডিইউ ক্যাম্পাস’ ও সাহস মোস্তাফিজের নিজের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখা যাচ্ছে।