২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ান টিভিতে ‘স্টাইল ইন দ্য সিটি’

ডিজাইনার, বিউটিশিয়ান, ফটোগ্রাফার ও মডেলদের নিয়ে সাজানো হয়েছে এশিয়ান টিভির ফ্যাশন ও লাইফস্টাইল বিষয়ক অনুষ্ঠান ‘স্টাইল ইন দ্য সিটি’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2018, 07:08 PM

Updated : 08 Apr 2022, 06:30 PM

১৪ পর্বের এই বিশেষ অনুষ্ঠানের ১৩টি পর্ব সাজানো হয়েছে সাম্প্রতিক সময়ের ফ্যাশন ও লাইফস্টাইল নিয়ে; অন্য পর্বে থাকবেন ‘বিজনেস আইকনরা’।

অনুষ্ঠানটি প্রচার হবে প্রতি রবি থেকে বৃহস্পতিবার, রাত ১০টায় এবং শুক্রবার সন্ধ্যা ৭টায়, পুনঃপ্রচার রাত ২টায়।

এতে ফ্যাশন, মেকওভার, পোশাক ডিজাইন, ফটোসেশন, ফুড রিভিউসহ নানা বিষয়ে আলোচনা করা হবে।

এতে রেডিও পার্টনার রেডিও নেক্সট ৯৩.২ এফএম। আয়োজনের সহযোগী হিসেবে আছে এমটি মাল্টিমিডিয়া অ্যান্ড ফিল্মস, ক্রিয়েটিভ অ্যান্ড ব্র্যান্ডিংয়ে এরিস্ট্রোক্র্যাট ইভেন্টস ও কনসেপ্ট অ্যান্ড ক্রিয়েশনে আছে দ্য প্লাটফর্ম।