২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মম’র ‘চাঁদ কন্যা’ আসছে আরটিভিতে

জাকিয়া বারী মম অভিনীত ‘চাঁদ কন্যা’ শিরোনামের একটি নাটক আরটিভিতে প্রচার হবে শুক্রবার।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2018, 11:06 PM

Updated : 08 Apr 2022, 06:28 PM

নাটকটি রচনা করেছেন আহসান হাবিব সকাল ও পরিচালনা করেছেন সরদার রোকন।

নাটকের গল্পে দেখা যাবে, শিউলির বাবা মারা গেছে অনেক আগেই। মা অসুস্থ। বিয়ের জন্য বিভিন্ন জায়গা থেকে সম্বন্ধ এলেও একটার সাথে আরেকটা না মেলায় বিয়ে হয় না। একদিন শিউলির খালাত ভাই রাহিন ঢাকা থেকে ফোন করে জানায় যে, তার বন্ধু শিউলিদের গ্রামে বেড়াতে যাবে। কিন্তু রাহিন যাবে দুদিন পর।

বাড়িতে মেহমান আসবে ঢাকা থেকে, তাই যত দূর সম্ভব বাড়িটা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। এদিকে ঢাকা থেকে আসা মেহমান দেখতে গ্রামের সবাই শিউলিদের বাড়িতে হাজির হয়। রাহিনের বন্ধু রিফাত তার আরেক বন্ধু শানুকে নিয়ে শিউলিদের বাড়ি আসে। কিন্তু শিউলি মায়ের আদেশে মেহমানদের সামনে ঘোমটা দিয়ে থাকে, কথা বলে ইশারায়।

হঠাৎ শানুর মা অসুস্থ- এমন খবর এলে শানু ঢাকায় চলে যায়। একদিন রিফাত শিউলির সাথে গ্রাম ঘুরতে বের হয়। রিফাত একজন নির্মাতা। একটি ডকুমেন্টারি ফিল্ম করতে শিউলিদের গ্রামে এসেছে। এরপর নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যেতে থাকে গল্প।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, নাঈম, জনি, শিরীন আলম প্রমুখ। শুক্রবার রাত ৮টা ১০ মিনিটে নাটকটি প্রচার হবে।