২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্ণিমার অতিথি শাফিন আহমেদ

চিত্রনায়িকা পূর্ণিমার উপস্থাপনায় আরটিভির সেলিব্রেটি টকশো ‘এবং পূর্ণিমা’-তে অতিথি হিসেবে হাজির হয়েছেন সংগীতশিল্পী শাফিন আহমেদ।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2018, 08:51 PM

Updated : 08 Apr 2022, 06:28 PM

শনিবার রাত ১০টায় প্রচার হবে অনুষ্ঠানটি। এটি প্রযোজনা করেছেন সোহেল রানা বিদ্যুত ও গ্রন্থনা করেছেন অনিন্দ্য মামুন।

প্রযোজক জানিয়েছেন, আড্ডায় আড্ডায় নিজেদের জীবনের পছন্দ-অপছন্দ, ভালোলাগা, মন্দ-লাগাসহ নানা বিষয় উঠে এসেছে অনুষ্ঠানে।

পূর্ণিমা বলেন, “বরাবরের মতোই এই পর্বেও আড্ডা দিয়ে অনেক মজা পেয়েছি। আশা করছি পর্বটি দর্শকদের ভালো লাগবে।”

সম্প্রতি রাজধানীর তেজগাঁওস্থ বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে পর্বটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।