২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অপর্ণার নাটক ‘মালতী’

‘মালতি’ শিরোনামে একটি নাটকে অভিনয় করেছেন ছোটপর্দার অভিনেত্রী অপর্ণা ঘোষ।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2018, 07:32 PM

Updated : 08 Apr 2022, 06:28 PM

নাটকটি নির্মাণ করেছেন নির্মাতা দীপু হাজরা। নাটকটি রচনা করেছেন রচনায় আহাসান হাবিব সকাল। শুক্রবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি। এতে অপর্ণা একজন যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেছেন।

নাটকের গল্পে দেখা যাবে, সৎ মায়ের ঘরে বেড়ে উঠেন মালতি। সংসারে উপার্জনের কোনো লোক না থাকায় স্বাভাবিক জীবন থেকে ছিটকে পড়ে নাম লেখান যৌনকর্মীর তালিকায়। কখনও কখনও রাস্তায়, রেল লাইনের পাশে সমাজের বিভিন্ন স্তরের মানুষের বাসায় কিংবা হোটেলে রাত যাপন করতে হয় তাকে।

ঘটনাক্রমে তাকে নেওয়া হয় এক পাগলের বাসায়। তাকে বলা হয়, একজন পাগলকে সময় দিতে হবে।

এটি কিভাবে সম্ভব? মালতি প্রশ্ন করলে পাগলটির বাবা বলেন, তার ছেলে একটি মেয়েকে ভালোবাসতো; যে আজ তার জীবনে নেই। যত টাকা লাগে সে দিবে কিন্তু তাকে কয়েক মাস তার সাথে থাকতে হবে।

এদিকে সম্রাট নামে একজন মালতীকে ভালোবাসে। ঘটনা মোড় নেয় ভিন্নদিকে।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা দীপু হাজরা বলেন, “নাটকটি আমার জন্য একটি চ্যালেঞ্জিং নাটক আর আমি যে ধারার নাটক নির্মাণ করি তার চেয়ে এটি বেশ আলাদা। আশা করি দর্শকদের ভালো লাগবে।”

অপর্ণা ছাড়াও এতে মাজনুন মিজান, শ্যামল মওলা, খালেকুজ্জামান, শিরিন আলম, তপন বাজপেয়ী, দেব মিঠু, অনুভব মাহাবুব, সাদ্দাম সানী, রিমা, মম নুর, মাহমুদ বেলাল, লরিন খান, নিশু প্রমূখ।