আরমিন সুমনের 'পরানে টান'
‘পরানে টান’ শিরোনামে নতুন একটি গান আনছেন সংগীতশিল্পী আরমিন সুমন।
গানটির কথা ও সুর তার নিজের করা। সংগীতায়োজন করেছেন মীর মাসুম।
'পরানে টান' শীর্ষক গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন ফরহাদ আহমেদ। এতে মডেল হয়েছেন সেলিনা আফ্রি ও শাকিল রাজ। সিনেমাটোগ্রাফিতে ছিলেন আনোয়ার আনু ।
পরিচালক জানান, গানটির শুটিং হয়েছে ঢাকার ৩০০ ফিট, উত্তরা ও সাভারে।
তিনি বলেন, “গানটির ভিডিওর একজন আধুনিকমনা মেয়েকে নিয়ে। যাকে পোশাকসহ নানা কারণে সমাজের মানুষের কথা শুনতে হয়। অথচ তার মধ্যে অনেক ভাল গুণ দেখতে পায় একই এলাকার এক যুবক।”
আরমিন ফিল্ম প্রোডাকশনসের প্রযোজনায় 'পরানে টান' গানটি নির্মিত হয়েছে। আসছে ঈদে গানটি ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।
