২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অর্ধেক ব্রাজিল, অর্ধেক আর্জেন্টিনা

সংসারে সম্প্রীতি আনতে স্বীর সঙ্গে শান্তি চুক্তি করে অভিনব কায়দায় দুই দলের পতাকার আদলে জার্সি বানিয়েছেন ছোটপর্দার অভিনয়শিল্পী ফারুক আহমেদ।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2018, 07:02 PM

Updated : 08 Apr 2022, 06:27 PM

ইতোমধ্যে ফেইসবুকে ছড়িয়ে পড়েছে তার ছবিটি। অনেকে ছবিটি বন্ধুদের সঙ্গে ভাগ করে লিখেছেন, ‘এবার সবাই খুশি থাকুক।’

ছোটপর্দার নির্মাতা জয়ন্ত রোজারিওর একটি নাটকের চরিত্রের প্রয়োজনে এ বেশ ধরেছেন বলে জানালেন ফারুক আহমেদ।

তিনি বলেন, “ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে চারদিকে তোলপাড় চলছে। সংসারেও একরকম অশান্তি। পরে বাধ্য হয়ে এই জার্সি পড়ে ঘোরা  শুরু করি।”

এতে এ অভিনেতার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন মাইশা খন্দকার।

‘প্র্যাকটিকাল অ্যাকশন’ নামের এনজিও-র জন্য নাটকটি নির্মিত হচ্ছে। জয়ন্ত রোজারিও জানান, নাটকে সোলা ব্যাটারি নিয়ে একটি  ইতিবাচক বার্তা দেওয়ার চেষ্টা  করা হয়েছে নাটকে।

তিনি জানান, শিগগির নাটকটি প্রচার হবে।