চিত্রনাট্যকার সুবর্ণা মুস্তাফা
'কোন এক বরষায়' শিরোনামে একটি নাটকের চিত্রনাট্য লিখলেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা।
এর মূলগল্প বদরুল আনাম সৌদের। নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী।
এ নির্মাতা বলেন, "খুব খুব আনন্দের খবর এই যে,এই ঈদে সুবর্ণা মুস্তাফা আমার জন্য লিখলেন।এর আগেও তিনি লিখেছেন।
স্বশিক্ষায় শিক্ষিত পড়াশুনা করা, ভালো ভালো ছবি দেখা একজন মানুষ, যার অভিনয় দেখে দেখে বড় হয়েছি। যার অভিনয় দেখে দেখে মুগ্ধ হয়েছি, এখনও হই।
সেই মানুষ যে কী অসাধারণ এক স্ক্রিপ্ট লিখে ফেললেন!!
আগে যেমন আমরা নাটক গল্পের জন্য বসে থাকতাম!! মুগ্ধ হয়ে দেখতাম!! ঠিক তেমন এক দারুণ স্ক্রিপ্ট পেলাম। এত্ত দারুণ সংলাপ!''
এতে অভিনয় করলেন ডলি জহুর, তারিক আনাম খান এবং সুবর্ণা মুস্তাফা।
এটিএন বাংলায় এক ঘন্টার নাটকটি ঈদে প্রচার হবে।
