২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ের অতিথি ঋতুপর্ণা-শুভ

নাজিম শাহরিয়ার জয়ের আলোচিত অনুষ্ঠান ‘সেন্স অব হিউমার’-এ অতিথি হিসেবে হাজির হয়েছেন ‘একটি সিনেমার গল্প’ চলচ্চিত্রের জুটি ঋতুপর্ণা সেনগুপ্ত ও আরিফিন শুভ।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2018, 05:14 PM

Updated : 08 Apr 2022, 06:19 PM

অনুষ্ঠানটি এটিএন বাংলায় প্রচার হবে শনিবার রাত ১১টায়। জয়ের পরিকল্পনা, উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আবদুস সাত্তার।

জয় বলেন, “প্রতি পর্বেই আমরা অনুষ্ঠানে বৈচিত্র আনার চেষ্টা করি। এই পর্বেও প্রাণ খুলে আড্ডা দিয়েছি অতিথিদের সঙ্গে। দর্শকরা অনেক তথ্যই জানতে পারবেন আশা করি।”

অনুষ্ঠানের পরিচালক জানান, ব্যক্তিগত জীবনের নানা ঘটনার পাশাপাশি ঋতুপর্ণা সেনগুপ্ত ও আরেফিন শুভ তাদের ‘একটি সিনেমার গল্প’ চলচ্চিত্রে কাজের অভিজ্ঞতা নিয়েও আলোচনা করেছেন।