২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় আসছে জয়ার ‘বিসর্জন’

জয়া আহসান অভিনীত ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র ‘বিসর্জন’ সাফটা চুক্তির আওতায় বাংলাদেশেও মুক্তি দেওয়ার পরিকল্পনা চলছে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2018, 03:26 PM

Updated : 08 Apr 2022, 06:19 PM

বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ও মধুমিতা সিনেমা হলের স্বত্বাধিকারী ইফতেখার উদ্দিন নওশাদ।

তিনি বলেন, “ছবিটি দেশে আনার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। আপাতত মন্ত্রণালয়ের কাজগুলো বাকি আছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ঈদের পর ছবিটি দেশে আনা সম্ভব হবে।”

তবে এই ছবিটির বিপরীতে বাংলাদেশ থেকে কোন চলচ্চিত্রটি কলকাতায় যাবে তা এখনও জানা যায়নি।

ভারতের ৬৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাংলা ভাষায় সেরা চলচ্চিত্রের পুরস্কার পায় ‘বিসর্জন’।

চলচ্চিত্রটিতে জয়ার বিপরীতে অভিনয় করেছেন আবীর চট্টোপাধ্যায়। অপেরা মুভিজের ব্যানারে চলতি বছর পহেলা বৈশাখে কলকাতায় মুক্তি পায় ছবিটি।