নায়করাজ রাজ্জাক লাইফ টাইম অ্যাওয়ার্ড পেলেন আলমগীর
কলকাতায় অনুষ্ঠিত হলো বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অব কমার্স (বিএফটিসিসি) আয়োজিত এক সম্মাননা প্রদান অনুষ্ঠান। এতে বাংলাদেশের প্রয়াত কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের নামে ‘লাইফ টাইম অ্যাওয়ার্ড’ পেলেন চিত্রনায়ক আলমগীর হোসেন।
মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার হোটেল হিন্দুস্থান ইন্টারন্যাশনালে এক জমকালো অনুষ্ঠানে এ পুরস্কার গ্রহণ করেন আলমগীর। তার হাতে এই পুরস্কার তুলে দেন চিত্রনায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত এবং শিল্পপতি সঞ্জয় বুধিয়া।
আলমগীর ছাড়াও কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, চলচ্চিত্র নির্মাতা বুদ্ধদেব দাশগুপ্ত, সাংবাদিক ড. সোমা এ চ্যাটার্জী এবং চলচ্চিত্র প্রতিষ্ঠান ভেঙ্কাটেশ মুভিজও সম্মাননা গ্রহণ করেন।
অনুষ্ঠানে সম্মাননার প্রতিক্রিয়ায় আলমগীর বলেন, “রাজ্জাকের নামের এই পুরস্কার আমাকে গর্বিত করেছে। আর এই একই মঞ্চে সৌমিত্র চট্টোপাধ্যায়কেও সম্মাননা দেয়া হলো। এটাও আমার জন্য বড় পাওয়া। নায়করাজ রাজ্জাকের এই পুরস্কারটি আমি সৌমিত্র চট্টোপাধ্যায়ের আশীর্বাদ হিসাবে বাংলাদেশে নিয়ে যাচ্ছি।”
অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, “আলমগীরের মতো একজন অভিনেতা যাকে দেখে আমরা সবাই বড় হয়েছি।
সেই মানুষটিকে আজ কলকাতার মাটিতে নায়করাজ রাজ্জাকের নামে সম্মাননা দেওয়ায় আমরা যারা অভিনয়শিল্পী তারাও সমান ভাবে সম্মানিত হলাম।”
এ বছর বি.এন.সরকার অ্যাওয়ার্ড পুরস্কার পেয়েছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রাইভেট লিমিটেড। সংস্থার হয়ে পুরস্কার নিয়েছেন প্রযোজক শ্রীকান্ত মেহতা। তার হাতে পুরস্কার তুলে দেন অভিনেত্রী পাওলি দাম।
দেবকী কুমার বোস পুরস্কার পান বুদ্ধবে দাশগুপ্ত। যদিও শারীরিক অসুস্থতার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি।
কৈলাশ মুখার্জী অ্যাওয়ার্ড পুরস্কার প্রদান করা হয়েছে সাংবাদিক ড. সোমা এ.চ্যাটার্জীকে।
পুরস্কার প্রদানের পাশাপাশি অভিনেত্রী ইন্দ্রানী দত্ত ও সহশিল্পীদের নৃত্য প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান
