২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘দহন’-এর নায়িকা বাঁধন

জাজ মাল্টিমিডিয়ার নতুন ছবি ‘দহন’-এ নায়িকা হিসেবে আবির্ভূত হলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী বাঁধন।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2018, 08:19 PM

Updated : 11 Oct 2022, 12:19 PM

সোমবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে জমকালো মহরত অনুষ্ঠানে বাঁধনকে চলচ্চিত্রটির নায়িকা হিসেবে ঘোষণা করে প্রযোজনা প্রতিষ্ঠানটি।

এসময় প্রযোজক আবদুল আজিজ ছাড়াও উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান সিরাজ, চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, পূজা, সংগীতশিল্পী ইমরান, কণা, প্রীতম হাসান, নায়ক রোশান, সিয়ামসহ অনেকে।

চলচ্চিত্রটি পরিচালনা করছেন রায়হান রাফি।

বাঁধন ছাড়াও এতে অভিনয় করছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সিয়াম ও নবাগতা পূজা চেরী।

তাদের নাম আগেই ঘোষণা করা হলেও মহরত অনুষ্ঠানে বাঁধনের নাম ঘোষণা করে সবাইকে চমকে দেয় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ।

ছবিটিতে অভিনয় প্রসঙ্গে বাঁধন বলেন, “ ‘দহন’ ছবির গল্প এবং স্ক্রিপ্ট আমাকে মুগ্ধ করেছে।

ছয় মাস ধরে ছবির জন্য নিজেকে প্রস্তুত করেছি। ১৬ কেজি ওজন কমিয়েছি। আরও ৫ কেজি কমানোর চেষ্টা করছি।

ছবিতে নিজের চরিত্রের জন্য বাইক চালানো শিখছি। এর আগে আমি কখনো বাইসাইকেলও চালাইনি। এখন বাইক চালানো শিখতে হচ্ছে।”

আগামী ১০ মে থেকে ‘দহন’ ছবির শুটিং শুরু হবে বলে জানানো হয় মরহত অনুষ্ঠানে।