২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এটিএন বাংলায় ‘নিখোঁজ’

অনুরূপ আইচের গল্প নিয়ে ‘নিখোঁজ’ শিরোনামে একটি টেলিফিল্ম নির্মাণ করেছেন এহসান এলাহী বাপ্পী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2018, 05:35 PM

Updated : 08 Apr 2022, 06:18 PM

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নওশীন, নাঈম, নাদের চৌধুরী, লুৎফর রহমান জর্জ,  সুলতানা রেবুসহ আরও অনেকে।

টেলিফিল্মের গল্পে দেখা যাবে- একটি সুখি দম্পতির সুন্দরভাবে চলতে থাকা সংসারে হঠাৎ নেমে আসে কালো মেঘ। হারিয়ে যায় স্বামী। স্বামীকে খুঁজতে পাগলপ্রায় স্ত্রী দিনের পর দিন এদিক ওদিক ছুটোছুটি করতে থাকে।

থানা পুলিশ,  খবরের কাগজ,  রাজনৈতিক নেতা সবার কাছে যায় সে। কিন্তু সবখানে গিয়ে উল্টো পরিস্থিতে পড়ে। নানা জটিলতা তৈরি হয়। এভাবেই গল্প সামনে দিকে এগিয়ে যায় এবং ঘটনার এক পর্যায় ফিরে আসে সেই নিখোঁজ মানুষটি। উদঘাটন হয় সত্য ঘটনার।

অনুরূপ আইচ বলেন, “২০১৪ সালের বইমেলায় ‘প্রেম নয় ভালোবাসা’ শিরোনামে প্রকাশিত আমার বইয়ে ‘গুম’ গল্প থেকে এটি নির্মাণ করা হচ্ছে। টেলিফিল্মটি নির্মাণের সময়  নাম পরিবর্তন করে ‘নিখোঁজ’ রাখা হয়।”

আগামী ১১ মে রাত ১০টা ৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে টেলিফিল্মটি।