২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্মিত হলো ‘কালার অফ চাইল্ডহুড’

মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ও এক কিশোরের মনস্তত্ত্ব নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2018, 09:24 PM

Updated : 11 Oct 2022, 12:18 PM

শাহাদাত রাসএল-এর চিত্রনাট্য ও পরিচালনার নির্মিত হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কালার অফ চাইল্ডহুড’। চলতি মাসে রাজধানীর বুড়িগঙ্গা নদীর তীরবর্তী গ্রামাঞ্চলে চিত্রায়িত হয়েছে চলচ্চিত্রটি।

চলচ্চিত্রে তুলে ধরা হয়েছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ও একজন কিশোরের মনস্তাত্ত্বিক অবস্থানের দ্বৈত চরিত্র। সম্প্রতি চলচ্চিত্রটির অফিসিয়াল পোস্টার অনলাইনে প্রকাশিত হয়েছে।

‘কালার অফ চাইল্ডহুড’ বিষয়ে নির্মাতা বলেন, “ইসলামীক শিক্ষার বাস্তবতা আর একজন শিশুর কল্পনার জগতের বৈরিতার উপরে আমি এই ফিল্মটা নির্মাণ করেছি।

বরাবরের মতোই আমি চেষ্টা করেছি সিনেমাকে নিছক বিনোদনের চাইতে জরুরি বা দরকারি মাধ্যম হিসেবে দেখাতে। আমার গল্পগুলো মূলত অশুভর বিরুদ্ধে শৈশবের শুভর স্বপ্নকে উজ্জীবিত করতে চেয়েছে।”

এর আগে শাহাদাত রাসএল নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ডেফিনিশন অফ পলিটিক্স’ দেশীয় ও আন্তর্জাতিক বেশ কিছু ফেস্টিভ্যালে পুরস্কৃত হয়।

আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালকে কেন্দ্র করে ইমেজ ব্রেকার মুভিজ নির্মিত ‘কালার অফ চাইল্ডহুড’ প্রযোজনা করেছেন মিশু মোর্শেদ।

অভিনয় করেছেন নাফিস আহমেদ, জয়িতা মহলানবিশ, আলিফ, মিঠা মামুন সহ অনেকে।