২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অপরাধী’

রবিউল হাসান সোহেলের রচনায় ও পরিচালনায় নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অপরাধী’। এতে একজন মাতালের চরিত্রে অভিনয় করেছেন ছোটপর্দার অভিনেতা আফফান মিতুল।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2018, 05:44 PM

Updated : 08 Apr 2022, 06:18 PM

মিতুল জানান, গত শুক্রবার চলচ্চিত্রটির শুটিং শেষ হয়েছে। এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ।

এতে মিতুলের বিপরীতে অভিনয় করেছেন সানজিদা ইপ্সা। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাজু আহমেদ, ইঞ্জিনিয়ার ফারুখ হোসেন, আনিসা প্রমুখ।

চলচ্চিত্রের গল্পে দেখা যায়, মাতাল মিতুল নেশার টাকার জন্যে বৌয়ের কাছে হাত পাতে। বৌ টাকা দিতে না পারলে তার উপর চলে পাশবিক নির্যাতন। এক সময় টাকার লোভে বৌয়ের সাথে রাত কাটানোর জন্য বড়লোক বন্ধুকে নিয়ে আসে মিতুল। এভাবেই এগিয়ে যায় এর গল্প।

গত বছর রবিউল হাসান সোহেলের নির্মাণে ‘আমি চোর নই’ শিরোনামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করে দর্শক মহলে প্রশংসিত হয়েছিলেন।