ঢাকায় তারকাবহুল ‘মাদক ও জঙ্গি বিরোধী কনসার্ট’
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) এর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে তারকাবহুল ‘মাদক ও জঙ্গি বিরোধী কনসার্ট-২০১৮’।
আগামী ২৭ জুলাই ক্র্যাবের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মাদক ও জঙ্গি বিরোধী কনসার্ট-২০১৮’।
কনসার্টে গাইবেন সাবিনা ইয়াসমিন, বাপ্পী লাহিড়ি, ব্যান্ড মাইলস, শ্রেয়া ঘোষাল, অনুপম রায়, শানসহ দেশী-বিদেশী শিল্পীরা।
পারফর্ম করবেন উর্বসী রাউতেলা, মুম্বাই ড্যান্স গ্রুপসহ দেশি-বিদেশী নৃত্যশিল্পীরাও।
কনসার্টটি বাস্তবায়নের দায়িত্ব পালন করছে অন্তর শো বিজ।
উদ্যোক্তা প্রতিষ্ঠানের সঙ্গে তাদের চুক্তিস্বাক্ষরের পাশাপাশি কনসার্ট সম্পর্কে বিস্তারিত জানাতে ২৬ এপ্রিল ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সাগর-রুনি ‘মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এ সময় লিখিত বক্তব্যে ক্র্যাবের পক্ষ থেকে জানানো হয়, “জঙ্গি ও মাদক নির্মূল করতে জনসচেতনতা সৃষ্টির বিকল্প নেই।
এ বিষয়টি উপলব্ধি করে দেশী-বিদেশী গণমাধ্যমে ঢাকায় কর্মরত অপরাধ বিষয়ক প্রতিবেদকদের একমাত্র সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে ‘ মাদক ও জঙ্গিবাদ বিরোধী কনসার্ট-২০১৮’ আয়োজনের উদ্যোগ নিয়েছে।”
অনুষ্ঠানে ক্র্যাব ও ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান অন্তর শোবিজ’র মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তিপত্রে ক্র্যাবের পক্ষে সাধারণ সম্পাদক জনাব সরোয়ার আলম ও অন্তর শোবিজের পক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জনাব স্বপন চৌধুরী স্বাক্ষর করেন।
এসময় ক্র্যাবের সভাপতি জনাব আবু সালেহ আকন, সহ-সভাপতি জনাব মাসুম মিজান, অর্থ সম্পাদক জনাব আজিজুল হাকিম, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক জনাব শাহরিয়ার আরিফ, দপ্তর সম্পাদক জনাব রুদ্র রাসেল, কার্যনির্বাহী সদস্য জনাব আলাউদ্দিন আরিফ ও জনাব খন্দকার হানিফ রাজাসহ ক্র্যাব সদস্যবৃন্দ, অন্তর শোবিজের ম্যানেজিং ডিরেক্টর নাসরিন চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মিট দ্য প্রেস অনুষ্ঠানে জানানো হয়, আগামী ২৭ জুলাই ‘বসুন্ধরা এক্সপো জোন’- এ এই কনসার্ট অনুষ্ঠিত হবে। বিশেষ কোনো পরিস্থিতি বা যথাযথ কারণ ছাড়া কনসার্টের তারিখ ও ভেন্যু অপরিবর্তিত থাকবে।
ক্র্যাব সদস্য ছাড়া অন্যরা নির্ধারিত টাকার বিনিময়ে টিকিট ক্রয় করে এই কনসার্ট উপভোগ করতে পারবেন।
কনসার্টে অংশ নেওয়ার জন্য দেশী-বিদেশী স্বনামধন্য শিল্পীদের আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে বলেও ক্র্যাব ও অন্তর শোবিজ’র পক্ষ থেকে জানানো হয়।
ইতিমধ্যে অনুষ্ঠানের নিরাপত্তার জন্য প্রশাসনের আশ্বাসও পেয়েছেন বলে জানান
