২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পূজার কণ্ঠে লোকগান ‘উদাস মন’

এই প্রথম ফোক গানে কন্ঠ দিলেন সংগীতশিল্পী বাঁধন সরকার পূজা।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2018, 05:50 PM

Updated : 08 Apr 2022, 06:16 PM

‘উদাস মনে সাজা দিলে/ ভোলা প্রেমের ডাকে/মনটা ডুইবা মরে কোন/ দরিয়ারই বুকে’। নোমান শিবলুর এমন কথায় বিরহের সুরে গানটি বেঁধেছেন জিয়াউদ্দিন আলম। সংগীতায়োজন করেছেন সজীব চৌধুরী।

গত ২২ এপ্রিল মগবাজারের এসজি স্টুডিওতে গানটির রের্কডিং সম্পন্ন হয়েছে।

গানটি প্রসঙ্গে পূজা বলেন, “এই প্রথম ফোক গানে কন্ঠ দিয়েছি। এর আগে স্টেজ শোতে গাইলেও এই প্রথম লোকধারার একটি মৌলিক গানে কন্ঠ দিলাম। তবে গানটিকে আধুনিক ফোক বলা যায়। গানটি শুনলে সবারই ভালো লাগবে।

আমরাতো সব সময় শহর কেন্দ্রীক মানুষের জন্যই গান করে থাকি। ‘উদাস মন’ গানটি শহর থেকে শুরু করে গ্রাম বাংলার সবাই পছন্দ করবে বলেই আমার বিশ্বাস।”

বর্তমানে স্টেজ শো, অ্যালবাম ও সিনেমার গানে প্লে-ব্যাক নিয়ে ব্যস্ত সময় পার করছেন চ্যানেল আই সেরা কন্ঠ প্রতিযোগিতা থেকে উঠে আসা পূজা।