২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৈশাখে আসছে তিসার গান

সংগীত শিল্পী তাহসানের ‘আলো’ গানটি গেয়ে ইউটিউবে ভিডিও আপলোড করে রাতারাতি তারকা বনে গেছেন রাঙামাটির মেয়ে তিসা দেওয়ান। এবার পহেলা বৈশাখে আসছে তার মৌলিক গান।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2018, 05:16 PM

Updated : 08 Apr 2022, 06:13 PM

ঢাকায় এসে সে গ্রামীণফোনের সহায়তায় শাকের রেজার সুর করা একটি গানের রেকর্ডিং করে গেলেন সম্প্রতি। বৈশাখী উৎসব নিয়ে লেখা এই গানটি আসছে পহেলা বৈশাখে। দেখা যাবে গ্রামীণফোনের ফেসবুক পেইজে।

গান রেকর্ড করে আনন্দিত তিসা বলেন, “একটা গান রেকর্ড করে ইন্টারনেটে আপ করে যে এতো খানি সাড়া পরে যাবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। আর বৈশাখের মতো উৎসবে আমি আমার নিজের গান রেকর্ড করছি, এর থেকে বড় আর কি হতে পারে।”

‘আলো’ গানটি নিয়ে শোরগেোলের পর মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন তাহসানের সঙ্গে তিসার সাক্ষাতের আয়োজন করে। পরবর্তীতে তাহসান রাঙ্গামাটিতেই তিসা’র সাথে ‘আলো’ গানটি গাইলেন আবার। এভাবেই পুরো বিশ্ব দেখে কিভাবে ইন্টারনেটে আপলোড করা একটি গান কিভাবে সত্যি করলো একটি সাধারণ মেয়ের স্বপ্ন। এরপর পপ সম্রাট আজম খানের গানও তাহসান আর তিসা উপহার দেন।