২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড পাচ্ছেন রণবীর সিং

‘পদ্মাবত’ চলচ্চিত্রে অসাধারণ অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পাচ্ছেন রণবীর সিং ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2018, 08:26 PM

Updated : 08 Apr 2022, 06:12 PM

২০১৮সাল সব দিক দিয়েই খুব ভালো যাচ্ছে রণবীরের । ‘পদ্মাবত’-এর জন্য জীবনে প্রথম ৩০০কোটি রুপির ক্লাবে প্রবেশ করেছে এই বলিউড অভিনেতা ।

প্রথম ভারতীয় অভিনেতা হিসেবে সুইজারল্যান্ডের পর্যটন বিভাগের ব্র্যান্ড অ্যাম্বেসেডর হয়েছেন ।

এবং এবছরের শেষের দিকেই বিয়ে করতে চলেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে।

এবার এলো আরেকটি সুখবর ।‘পদ্মাবত’ চলচ্চিত্রে ‘খিলজি’ চরিত্রে অসাধারণ অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে ভারতীয় চলচ্চিত্রের সম্মানজনক পুরস্কার ‘দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড’ পাচ্ছেন তিনি ।

টাইমস অব ইন্ডিয়া সূত্রে জানা গেছে, দাদাসাহেব ফালকে এক্সিলেন্স অ্যাওয়ার্ড কমিটির চিঠি পেয়েছেন রণবীর । চিঠিতে তারা লিখেছেন, “ভীষণ আনন্দের সঙ্গে আপনাকে জানাচ্ছি পদ্মাবত’ চলচ্চিত্রে অবিস্মরণীয় অভিনয়ের কারণে ২০১৮’র দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডের জন্য আপনার নাম চূড়ান্ত করা হযেছে ।”

দাদাসাহেব ফালকে পুরস্কার নিয়ে এবছর তৃতীয় বারের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেতে চলেছেন রণবীর। এর আগে ‘পদ্মাবত’-এ অভিনয়ের জন্য এবছরের সেরা অভিনেতার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি ।

এবছর ভিন্নধারার চলচ্চিত্র প্রযোজনার জন্য প্রযোজক হিসেবে ‘দাদাসাহেব ফালকে এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পাচ্ছেন আনুশকা শর্মা।