২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঐশী’র কণ্ঠে ‘রঙ্গিলা বৈশাখ’

পহেলা বৈশাখ উপলক্ষে নতুন গান নিয়ে এলেন হালের জনপ্রিয় সংগীতশিল্পী ঐশী।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2018, 04:08 PM

Updated : 08 Apr 2022, 06:12 PM

বৈশাখের গান কণ্ঠে তুলে নিলেন তরুণ প্রজন্মের কণ্ঠশিল্পী ঐশী। আসছে পহেলা বৈশাখ উপলক্ষে ‘রঙ্গিলা বৈশাখ’ শিরোনামের গানটি প্রযোজনা করেছে জিসান মাল্টিমিডিয়া।

গানটির কথা ও সুর করেছেন জিয়াউদ্দিন আলম। সংগীতায়োজন করেছেন ওয়াহেদ শাহীন।

ঐশী জানান, সম্প্রতি গানটির রেকর্ডিং হয়েছে মগবাজার একটি স্টুডিওতে। পহেলা বৈশাথে জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে গানটি বাংলা লিংক ভাইব ও জিপি মিউজিক এ প্রকাশ করা হবে।

গানটি নিয়ে ঐশী বলেন, “বৈশাখের গান একটু রিদমিক না হলে কি চলে, সে রকমই রিদমিক একটি গানে কণ্ঠ দিলাম। আশা করছি এই বৈশাখে সবাই ‘রঙ্গিলা বৈশাখ’-এ মাতবে।”

জিয়াউদ্দিন আলম বলেন, “এর আগেও আমার লেখা চলচ্চিত্র ও অডিওতে গান করেছে ঐশী, এবার গাইলেন ‘রঙ্গিলা বৈশাখ’।

ঐশী সব সময় ভালো গায়। বৈশাখ মানে একটু হই হুল্লোড়। তাই এমন ঢঙের একটি গান করার চেষ্টা করেছি। আশা করছি গানটি শ্রোতারাও উপভোগ করবেন।”

২০০৬ সালে শিশুদের নিয়ে এনটিভির প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘শাপলা কুঁড়ি’তে তৃতীয় হয়েছিলেন ঐশী।

এরপর ঐশী আলোচনায় এসেছেন তার প্রকাশিত প্রথম একক অ্যালবাম ‘ঐশী এক্সপ্রেস’ দিয়ে। ২০১৫ সালে অ্যালবামটি প্রকাশিত হয়।