২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইজিসিসির আয়োজনে গাইবেন অলোক কুমার

ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের (আইজিসিসি) আয়োজনে গজল সন্ধ্যায় গাইবেন অলোক কুমার।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2018, 07:44 PM

Updated : 08 Apr 2022, 06:11 PM

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় কবি সুফিয়া কামাল অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে। আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।

এ শিল্পী জানান, তার প্রিয় গজলগুলো অনুষ্ঠানে পরিবেশন করবেন তিনি।

গজলের পাশাপাশি শাস্ত্রীয় সংগীতেও পারদর্শী এ শিল্পী। পাশাপাশি আধুনিক বাংলা গানসহ সংগীতের অন্যান্য শাখায় তার বিচরণ রয়েছে।

এর আগে ছায়ানট ক্লাসিকাল কনফারেন্স, বাফা বার্ষিক সম্মেলন, বেঙ্গল ফাউন্ডেশনের অনুষ্ঠান ও সার্ক সম্মেলনেও পরিবেশনা করেছেন তিনি।

সংগীত জীবনের শুরুতে গুরু বাদল কুমার প্রান্তিকের কাছে দীর্ঘ সাত বছর দীক্ষা নিয়েছেন এ শিল্পী।