২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাচে-গানে কর্ণিয়ার ‘নববর্ষ’

পহেলা বৈশাখ উপলক্ষে নাচে-গানে ভরপুর নতুন গান-ভিডিও নিয়ে আসছেন সংগীতশিল্পী কর্ণিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2018, 06:41 PM

Updated : 11 Oct 2022, 12:16 PM

এই প্রথম বৈশাখী গানে কণ্ঠ দিলেন হালের জনপ্রিয় কণ্ঠশিল্পী কর্ণিয়া। শুধু কি তাই? নাচলেন উৎসবেরনাচ।

অনুরূপ আইচের কথায় এতে সুর ও সংগীতায়োজন করেছেন আরফিন রুমি। এর ভিডিও তৈরি করেছেনমুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

 

৮ এপ্রিল বাংলাঢোলের ব্যানারে বেরিয়েছে ‘পাওয়ার ভয়েস’খ্যাত কর্নিয়ার ‘নববর্ষ’ শিরোনামের গানটি।

গানটি উপভোগ করা যাচ্ছে বাংলাঢোলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলসহ দেশের সবকটি মোবাইলফোনেরভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে।

কর্নিয়া বললেন, “এটি আমার জীবনে অন্যরকম অভিজ্ঞতা। আমার কাজ গান করা। তবে নিজের গানের সঙ্গেনাচতে খারাপ লাগেনি।

নির্মাতা ও অন্যদের সহযোগিতায় গানটি সুন্দরভাবে দর্শকের সামনে হাজির করেছি। আমার পক্ষ থেকেসবার জন্য এই গানটি নববর্ষের উপহার।”