২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্ণিমা-মিশার আলোচনা: ‘নারী জাতির অপমান’

একটি টিভি অনুষ্ঠানে ধর্ষণ নিয়ে অভিনেত্রী পূর্ণিমা ও অভিনেতা মিশা সওদাগরের ‘হাস্য-রসাত্মক’আলোচনায় নারী জাতির অপমান হয়েছে বলে অভিযোগ তুললেন চিত্রনায়িকা মৌসুমী।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2018, 05:28 PM

Updated : 11 Oct 2022, 12:16 PM

গত ১৭ মার্চ আরটিভিতে প্রচারিত ‘এবং পূর্ণিমা’ অনুষ্ঠানের এক পর্যায়ে পূর্ণিমা অভিনেতা মিশাকে প্রশ্নকরেন, কোন নায়িকার সঙ্গে ধর্ষণের দৃশ্যে অভিনয় করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন?

উত্তরে মিশা, পূর্ণিমা ও মৌসুমীর নাম বলেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড়উঠে।

এবার সমালোচনায় সামিল হলেন অভিনেত্রী মৌসুমী। তার লেখা একটি বার্তা ফেইসবুকে প্রকাশ করেন তারস্বামী ও চিত্রনায়ক ওমর সানি।

বার্তায় মৌসুমী বলেন, “পুরো বিষয়টি একজন নারী হিসেবে মেনে নেওয়া ছিল পীড়াদায়ক। আমরা চলচ্চিত্রেনানা রকম অভিনয় করে দর্শককে বার্তা দিয়ে থাকি।

যাতে ভালো-মন্দ দুটোই থাকে, শেষে জয় হয় ভালোর, পরাজয় ঘটে মন্দের। সেসব ইতিবাচক বার্তা তুলে নাধরে সমাজের নেতিবাচক দিকগুলো টক-শোতে এনে শুধু একজন বা দুজনকে নয় পুরো নারী জাতিকেঅপমান করা হয়েছে।”

তাদের ধর্ষণ বিষয়ক বক্তব্যের নিন্দা জানিয়ে তিনি লিখেন, “আমি প্রত্যাশা করবো এ অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টসকলে ভবিষ্যতের কোনো একটি পর্বে এ ধরনের আচরণের জন্য ক্ষমা চেয়ে নেবেন।”

ইতিমধ্যেই ক্ষমা চেয়েছেন পূর্ণিমা। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি যদি কোনো ভুলবা অন্যায় করে থাকি বা কারও মনে আঘাত করে থাকি এই বিষয়টা তুলে এনে, আমি ক্ষমা চাচ্ছি।

আমি কাউকে আঘাত করার জন্য,কাউকে নীচু করার জন্য বা বিষয়টি নিয়ে হাস্যকর কোনো কিছু করার জন্যকাজটা করিনি।”

“এরপর থেকে আমি সাবধানেই কথা বলব” বলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেত্রী।

মিশা সওদাগরও মনে করছেন, এই ধরনের আলাপের ক্ষেত্রে তাদের আরও সংযত হওয়া উচিত ছিল।