২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালমানের শুনানি শেষ, আজ কি জামিন পাবেন?

ভারতীয় সময় বেলা ২টার পর সালমান খানের জামিনের আবেদনের রায় দেবে আদালত। শনিবার উত্তপ্ত শুনানি শেষে এমনটাই জানিয়েছেন যোধপুর আদালতের বিচারক রবীন্দ্র জোশী।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2018, 01:00 PM

Updated : 19 Aug 2022, 01:52 PM

বলিউড অভিনেতা সালমান খানকে ৫ বছরের সাজা শুনিয়েছেন যে বিচারক, সেই দেব কুমার খাতরি-সহ মোট ৮৭ জন জুডিশিয়াল অফিসারকে বদলির নির্দেশ দিয়েছে রাজস্থান উচ্চ আদালত।

আনন্দবাজার পত্রিকা জানায়, সংশ্লিষ্ট বিচারপতি রবীন্দ্রকুমার জোশী বদলি হয়ে যাওয়ায় গোটা প্রক্রিয়া নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। জোশীর জায়গায় এসেছেন বিচারপতি চন্দ্রকুমার সোঙ্গারা।

ভারতে শনিবার সপ্তাহের শেষদিন । শেষদিন নতুন বিকচারপতি কাজে যোগ দেবেন কিনা তা নিয়ে প্রাথমিকভাবে অনিশ্চয়তা তৈরি হলেও, জি নিউজ সূত্রে জানা গেছে, সালমানের শুনানি শেষ হয়েছে ।

ভারতীয় সময় বেলা ২টার পর সালমান খানের জামিনের আবেদনের রায় দেবে আদালত।

যোধপুর সেশনস কোর্টে শনিবার বেশ উত্তপ্ত শুনানি হয়েছে । জামিনের পক্ষে জোর সওয়াল করেন সালমানের আইনজীবী। পালটা সওয়ালে উত্তাপ বাড়ান বিষ্ণোই সমাজের আইনজীবীও।

ওদিকে বিচারকের বদলি হয়ে যাওয়ায় জামিন মঞ্জুর করাতে মরিয়া হয়ে ওঠেন সালমানের আইনজীবীরা। আজই রায় দিতে বিচারককে কাকুতি মিনতি করতে শুরু করেন তারা।

 
 

শুক্রবার সালমানের আইনজীবী হস্তিমাল সারস্বত ৫১ পাতার আরজি নিয়ে হাজির হন আদালতে। সারস্বত বলেন, “অন্য কেউ হলে পরেরদিনেই জামিন পেয়ে যেতেন। কিন্তু সালমান বড় স্টার। এবং একজন ভাল মানুষ। তাই ওর সঙ্গে এরকম হচ্ছে।”

পরিচালক সুভাষ ঘাই, অভিনেত্রী-সাংসদ জয়া বচ্চন থেকে অভিনেতা বরুণ ধাওয়ান, সকলেই সালমানের জন্য চিন্তায় রয়েছেন। টুইটারে সালমানকে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তারা।