বন্ধ হতে চলেছে কপিলের নতুন শো
'কমেডি নাইটস উইথ কপিল' এবং 'কপিল শর্মা শো' বন্ধ হয়ে যাওয়ার পর এবার কপিলের তৃতীয় শো 'ফ্যামিলি টাইম উইথ কপিল শর্মা'ও বন্ধের মুখে।
নানান বিতর্কের কারণে তার জনপ্রিয় কমেডি অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার সাত মাস পর ‘ফ্যামিলি টাইম উইথ কপিল শর্মা’ নিয়ে ছোট পর্দায় ফিরেছিলেন কপিল শর্মা।
গত ২৫ মার্চ থেকে শুরু হয়েছে কপিলের এই নতুন শো । এই শোয়ে কপিল ছাড়াও রয়েছেন কৌতুকশিল্পী চন্দন প্রভাকর, কিকু সারদা ও অভিনেত্রী নেহা পেন্ডসে।
ইন্ডিয়া ডট কম সূত্রে খবর, নতুন এই অনুষ্ঠানটি সবেমাত্র শুরু হয়েছে। এরই মধ্যে প্রায় ৬ বার শুটিং বাতিল করেছেন কপিল।
খ্যাতি পাওয়ার পর থেকে কপিল শর্মার মেজাজ, সহকর্মীদের প্রতি তার ব্যবহার ইত্যাদি নিয়ে বহু বিতর্কের পরও বদলায়নি সামান্যও।
কয়েকমাস আগে বলিউড স্টার অজয় দেবগণকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করিয়েছিলেন কপিল।
কপিলের শোয়ে গিয়ে ৫ ঘণ্টা অপেক্ষা করার পরেও শুটিং হয়নি। কপিল আসেননি, শো বাতিল হয়ে যায়।
কথা ছিল দুপুর ২টাতেই সেটে আসবেন কপিল। কিন্তু ৭টার পরও তিনি আসেননি। ২ ঘণ্টা পর রানিকে জানানো হয়, শুটিং বাতিল হয়েছে।
ইন্ডিয়া ডট কম জানায়, নতুনভাবে নতুন এই শো শুরু করতে চেয়েছিলেন কপিল । তার সহকর্মীদের মিলিত প্রচেষ্টা সত্ত্বেও দর্শকের ভালোবাসা পেতে ব্যর্থ ‘ফ্যামিলি টাইম উইথ কপিল শর্মা’।
নতুন অনুষ্ঠানটি অনুরাগীদের তেমন পছন্দ হচ্ছে না বলে কপিল বেজায় ক্ষুণ্ণ । দর্শক সাড়া আশানুরূপ না পাওয়া গেলে এই ব্যয়বহুল অনুষ্ঠান বন্ধ করে দেবেন কর্তৃপক্ষ।
