২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বলিউডে পা ফেললেন আরাফাত মহসীন

বলিউডের বিজ্ঞাপনচিত্রের সংগীত পরিচালনা করলেন দেশের তরুণ সংগীত পরিচালক আরাফাত মহসীন। খুব শিগগিরই বলিউডের নতুন একটি চলচ্চিত্রের সংগীত পরিচালনায়ও নাম লেখাতে যাচ্ছেন। এমনটাই জানালেন তিনি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2018, 08:34 PM

Updated : 08 Apr 2022, 06:09 PM

ভারতীয় ওরা জুয়েলারিজ-এর বিজ্ঞাপনচিত্র নির্মাণ করছেন মুম্বাই ইন্ডাস্ট্রির সনামধন্য নির্মাতা ঋষি ভার্মা। এ বিজ্ঞাপনে সংগীত পরিচালনা করে প্রতিযোগিতাপূর্ণ মুম্বাই ইন্ডাস্ট্রিতে প্রথম কাজের সাক্ষর রাখলেন তরুণ সংগীত পরিচালক ও গায়ক আরাফাত মহসীন।

এ প্রসঙ্গে এক প্রেস বার্তায় মুম্বাই ভিত্তিক প্রযোজক সাগ্নিক ভট্টার্চায বলেন, “বাংলাদশে অনেক ট্যালেন্টেড মিউজিশিয়ান আছে যারা ইন্টারন্যাশনাল প্লাটর্ফমে কাজ করলে অনেক ভালো করবে, আরাফাত মহসীন তার প্রমান। আমরা খুবই সন্তুষ্ট। আশা করি ভবিষ্যতে আবারও কাজ হবে।”

আরাফাত মহসীন বললেন, “এইটা বাংলাদেশের জন্য অনেক গৌরবের। আমরা আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের সাথে কাজ করতে পারছি, এইটাই প্রমান করে আমাদের দেশের মিউজিক আর্ন্তজাতিক মান সম্পন্ন।

আমার মতন তরুণ মিউজিশিয়ানদের ক্যারিয়ারের একটি দরজা হতে পারে মুম্বাই মার্কেটের বিজ্ঞাপন ও ফিল্ম ইন্ডাস্ট্রি।”

মহসীন জানালেন, বিজ্ঞাপনটি প্রচারের পর ইতিমধ্যে বলিউডের নতুন একটি চলচ্চচ্চিত্রে আবহ সংগীতের ব্যাপারে আলোচনা চলছে। আনুষ্ঠানিক চুক্তির পর খুব শিগগিরই ঘটা করে জানাবেন সে খবর।

রেদোয়ান রনি পরিচালিত আইসক্রিম চলচ্চিত্রের সংগীত পরিচালনা করে আলোচনায় আসেন এ তরুণ। ‘ও বন্ধু লাল গোলাপী’, ‘যাযাবর পাখনা’, ‘প্রজাতপতি’, ‘জলকনা’ ইত্যাদি গান এবং বেশকিছু আলোচিত বিজ্ঞাপনের আবহ সংগীতের মিউজিক কম্পোজিশন করেছেন তিনি।