বৈশাখে আসছে আহমেদ তোফায়েলের ‘ব্যাং ব্যাং’
পহেলা বৈশাখে প্রকাশ হচ্ছে তরুণ সংগীতশিল্পী আহমেদ তোফায়েলের শিশুতোষ গান ‘ব্যাং ব্যাং’-এর মিউজিক ভিডিও।
গানে আহমেদ তোফায়েলের সঙ্গে আরো কণ্ঠ দিয়েছেন রিমবিক, অনন্যা ও তাসনুভ। কথা ও সুর করেছেন শিল্পী নিজেই। মিউজিক করেছেন তাসনুভ। মিক্সিং মাস্টারিং করছেন রোকন ইমন। ভিডিও পরিচালনা করেছেন সোহান। গানের মডেল হিসেবে শিল্পী আহমেদ তোফায়েলের সঙ্গে রয়েছেন মাহা।
শিল্পী আহমেদ তোফায়েল বলেন, ‘‘শিশুদের নিয়ে বাংলায় খুব বেশি গান করা হয় না। সেই শূন্যতা পূরণে ‘ব্যাং ব্যাং’ একটি ছোট্ট প্রয়াস। এই গানের মাধ্যমে শিশুদের কেবল আনন্দ দেওয়ার কথাই ভাবা হয়েছে।’’
তিনি জানান, আসছে পহেলা বৈশাখে গানটির ভিডিও দেখা যাবে ইউটিউব, দূরন্ত টিভিসহ অন্যান্য টিভিতেও। আর অডিও শোনা যাবে রেডিও স্টেশনগুলোতে।
