২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা দিবসে স্টুডিও লাইভে হাদীর সঙ্গে লিমনেড ব্যান্ড

স্বাধীনতা দিবস উপলক্ষে স্টুডিও লাইভে গাইবেন কিংবদন্তি কণ্ঠশিল্পী সৈয়দ আবদুল হাদী।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2018, 09:56 PM

Updated : 08 Apr 2022, 06:06 PM

বাংলাফ্লিক্স প্রেজেন্টস বাংলাঢোল স্টুডিও লাইভ-এ তার সঙ্গে গাইবে এ সময়ের ব্যান্ড লিমনেড। নিয়মিত আয়োজনের এ পর্বের নাম দেওয়া হয়েছে ‘দেশ ভাবনায় নবীন-প্রবীণ: লিমনেড উইথ সৈয়দ আবদুল হাদী’।

অনুষ্ঠানটি প্রসঙ্গে লিমনেড ব্যান্ডের ভোকালিস্ট রেজাউল করিম লিমন বলেন, “গান করার পাশাপাশি আমরা জানতে পারবো কিংবদন্তি এই শিল্পীর ৫ দশকেরও বেশি সময় ধরে চলমান বর্ণিল সংগীত জীবন সম্পর্কে। আশা করি সবার ভালো লাগবে।”

২৬ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাঢোল স্টুডিওতে শুরু হবে সৈয়দ আবদুল হাদী ও লিমনেড ব্যান্ডের পরিবেশনা।

এতে হাদীর গাওয়া শ্রোতাপ্রিয় দেশাত্মবোধক গানগুলো প্রাধান্য পাবে। অনুষ্ঠানটি উপভোগ করা যাবে বাংলাঢোল ও বাংলাফ্লিক্সের অফিসিয়াল ফেইসবুক পেইজে।

পাশাপাশি বাংলাফ্লিক্স এর ওয়েবসাইট অথবা বাংলাফ্লিক্স এর অ্যাপ থেকেও অনুষ্ঠানটি উপভোগ করা যাবে।