২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ধূসর কুয়াশা’ মুক্তি পাচ্ছে ১৬ মার্চ

দফায় দফায় কর্তনের পর সেন্সর ছাড়পত্র পাওয়া চলচ্চিত্র ‘ধূসর কুয়াশা’ মুক্তি পাচ্ছে ১৬ মার্চ।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2018, 04:49 PM

Updated : 19 Aug 2022, 01:43 PM

বিষয়টি নিশ্চিত করেছেন ছবির পরিচালক উত্তম আকাশ। তবে কতটি হলে ছবিটি মুক্তি পাচ্ছে তা এখনও জানা যায়নি।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা নিপুণ, পুষ্পিতা পপি ও নবাগত মুন্না।

গত বছরের জুলাইয়ে সেন্সরে জমা পড়ে ছবিটি। সেন্সরবোর্ড সেই আবেদনকে অগ্রাহ্য করে। সিনেমার কাহিনি অসংলগ্ন, আইনশৃংখলা বিরোধী অনেক কর্মকাণ্ড তুলে আনা, শিশু পাচার, ধর্ষণ, নারীকে নিলামে তুলে বিক্রি করার ঘটনাগুলো অসংলগ্নভাবে উপস্থাপনের অভিযোগে সেন্সর ছাড়পত্র দেয়নি ছবিটিকে। পরে কয়েক দফায় কর্তনের পর ছবিটি ছাড়পত্র পায়।

ছবিতে একটি আইটেম গানসহ মোট পাঁচটি গান থাকছে।