২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরীমনির প্রথম প্রযোজনা ‘ক্ষত’

চিত্রনায়িকা পরীমনির প্রযোজনা প্রতিষ্ঠান ‘সোনার তরী’ থেকে আসছে প্রথম চলচ্চিত্র ‘ক্ষত’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2018, 08:19 PM

Updated : 08 Apr 2022, 06:01 PM

শুক্রবার বিকেলে বিএফডিসির ৭ নং ফ্লোরে আয়োজিত প্রতিষ্ঠানটির পরিচিতি অনুষ্ঠানে এ ঘোষণা দেয় সোনার তরী।

পরীমনি জানান, প্রযোজনার পাশাপাশি ছবিতে তিনি অভিনয়ও করবেন। তার বিপরীতে থাকছেন জায়েদ খান। ছবিটি পরিচালনা করছেন তরুণ পরিচালক শামীম আহমেদ রনী।

অনুষ্ঠানে ছবিটির পোস্টার উন্মোচন করা হয়। গতানুগতিক ধারার বাইরে ভিন্নধর্মী এক চরিত্রে দেখা মিলেছে জায়েদ খানের। চরিত্রের জন্য ইতিমধ্যেই নিজের হেয়ার স্টাইল পরিবর্তন করেছেন বলে জানান তিনি। সাংবাদিক সম্মেলনেও চরিত্রের বেশেই হাজির হন তিনি।

সবশেষ জায়েদ খান অভিনীত ‘অন্তর জ্বালা’ চলচ্চিত্রটি দর্শকমহলে ইতিবাচক সাড়া ফেলেছিল।

আগিামী ৬ এপ্রিল মুক্তি পাবে পরীমনি অভিনীত ও গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত চলচ্চিত্র ‘স্বপ্নজাল’।