২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নারী দিবসের তারকাবহুল কনসার্ট

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ইউনিভার্সাল মেডিক্যাল কলেজে অ্যান্ড হসপিটালের উদ্যোগে আয়োজিত হয়েছে কনসার্ট ফর উইমেন পাওয়ার্ড বাই রানার অটোমোবাইলস।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2018, 08:17 PM

Updated : 08 Apr 2022, 06:01 PM

এতে সংগীত পরিবেশন করবে এলআরবি, তাহসান, ন্যান্সি, ইমরান, মিনার ও বন্দনা। রাজধানীর ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স থেকে কনসার্টটি সরাসরি সম্প্রচার করবে দেশ টিভি।

কনসার্টটিতে নিজেদের অংশ নিশ্চিত করে এলআরবি ব্যান্ডের পক্ষ থেকে আইয়ুব বাচ্চু বলেন, “আমাদের কাছে জেন্ডার কোনো ব্যাপার না। সবার জন্যই গান করি আমরা। কাল নারী দিবস উপলক্ষে আয়োজিত কনসার্টে অংশ নিচ্ছি।”

নারী দিবসের শুভেচ্ছা বার্তা জানিয়ে তিনি আরও বলেন, “নারীদের জয় হোক, সব নারীরা বড় হোক, সুখী হোক।”

শান্তা জাহান-এর উপস্থাপনায় ও আলমগীর হোসেনের প্রযোজনায় কনসার্টটি ৮ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সরাসরি সম্প্রচারিত হবে দেশ টিভিতে।