সেরা অভিনেত্রীর অস্কার চুরি, ধরা পড়েছে চোর
৯০তম অস্কার আসর শেষ হওয়ার পরপরই চুরি হয়েছিল এবারের শ্রেষ্ঠ অভিনেত্রীর অস্কারজয়ী ফ্রান্সিস ম্যাকডর্মান্ড-এর অস্কার মূর্তিটি। ধরা পড়েছে চোর ।
সংগীতে অস্কার জিতেছে টেরি ব্রায়ান্ট। ৪৭ বছরের এই ব্যক্তি তার ব্যক্তিগত ফেইসবুকে অস্কারমূর্তিতে চুম্বনরত ছবি প্রকাশ করে ।
তারপরই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে ।
ভ্যারাইটি পত্রিকা জানায়, পুলিসের কাছে এই খবর পৌঁছালে, তদন্তে নেমে তারা প্রাথমিক অনুমান করে, এই ব্যক্তিই অনুষ্ঠানস্থল থেকে পুরস্কারটি নিয়ে চলে যায়।
ব্যক্তির নাম টেরি ব্রায়ান্ট। ৯০তম একাডেমি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ২০ হাজার ডলারের টিকেটের বিনিময়ে সে উপস্থিত ছিল।
পুলিশের জেরায় ব্রায়ান্ট চুরির কথা স্বীকার করেছে। সে জানায় আলোকচিত্রীর পরিচয়ে সে অনুষ্ঠানে ছিল ।
অবশেষে ২০ হাজার ডলার জমা দিয়ে জামিন পেয়েছে ব্রায়ান্ট।
বাফটা, গোল্ডেন গ্লোবসহ বেশ কয়েকটি উল্লেখযোগ্য পুরস্কারে সম্মানিত ৬০বছর বয়সী অভিনেত্রী ফ্রান্সিস ম্যাকডর্মান্ড ‘থ্রি বিলবোর্ড আউটসাইড ইবিং, মিসৌরি’চলচ্চিত্রে অভিনয়ের জন্য অর্জন করেন ৯০তম অস্কার ।
আসর শেষে আমন্ত্রিত অতিথিরা গভর্নরস বলের অফিশিয়াল ডিনারে অংশগ্রহণ করে। আর তখনই ডিনার টেবিল থেকে চুরি হয়ে যায় এবারের সেরা অভিনেত্রীর অস্কার মূর্তিটি।
