ফের সার্কাসকন্যা বিউটি রূপে জয়া
নির্মাতা মাহমুদ দিদারের চলচ্চিত্র ‘বিউটি সার্কাস’-এর দ্বিতীয় ধাপের শ্যুটিংয়ে ফের সার্কাসকন্যা বিউটি রূপে ক্যামেরার সামনে দাঁড়ালেন অভিনয়শিল্পী জয়া আহসান।
নির্মাতা গ্লিটজকে জানান, নানা ধরনের অর্থনৈতিক প্রতিকূলতা পেরিয়ে আবার শুরু হলো শুটিং। মানিকগঞ্জের সাটুরিয়ার গোপালপুরের একটি সার্কাস দলের সঙ্গে শ্যুটিংয়ে যোগ দিয়েছেন জয়া আহসান, তৌকীর আহমেদসহ অন্যান্য শিল্পীরা। ১১ মার্চ শ্যুটিং চলবে।
চলতি মাসেই চলচ্চিত্রের দৃশ্যধারণ শেষ করতে চান বলে জানান মাহমুদ দিদার।
জানা গেছে, চলচ্চিত্রের গল্পটা সার্কাসকে কেন্দ্র করে এক নারীর টিকে থাকার। সেখানেই সার্কাস কন্যা বিউটি চরিত্রে অভিনয় করছেন জয়া। তার মনে এখনও চরিত্রটির প্রতি প্রেম অক্ষুণ্ন।
ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন, চিত্রনায়ক ফেরদৌস, গাজী রাকায়েত, হুমায়ূন সাধু প্রমুখ।
সরকারি অনুদানের চলচ্চিত্রটির প্রযোজনা সহযোগী হিসেবে আছে ইমপ্রেস টেলিফিল্ম।
