ট্রেইলারে খুনি ওম, সাংবাদিক মিম
ইউটিউবে প্রকাশ হলো নির্মাতা সৈকত নাসিরে চলচ্চিত্র ‘পাষাণ’-এর ট্রেইলার।
বৃহস্পতিবার চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে দুই মিনিট ব্যাপ্তির ট্রেইলারটি প্রকাশ করার পরই সাড়া ফেলেছে দর্শকমহলে।
ট্রেইলারে একজন পেশাদার খুনির চরিত্রে আলো ছড়িয়েছেন কলকাতার অভিনেতা ওম। সাংবাদিকের চরিত্রে দেখা গেল বিদ্যা সিনহা মিমকে।
নির্মাতা জানান, ‘পাষাণ’ মুক্তি পাচ্ছে ২৩ মার্চ। তিনি আশা করছেন, দুই বাংলার দর্শকদের কাছে ইতিবাচক সাড়া ফেলবে ছবিটি।
এর আগে প্রকাশিত ছবির পোস্টারও প্রশংসিত হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
তরুণ নির্মাতা সৈকত নাসিরের তৃতীয় সিনেমা এটি। ছবিটির গল্প ও চিত্রনাট্য করেছেন নির্মাতা নিজেই। ২৯ জানুয়ারি ছবিটি সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে।
এতে ওম-মিম ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, শিমুল খান, বিপাশা কবির প্রমুখ।
ছবিটিতে সংগীতায়োজন করেছেন আকাশ, শওকত আলী ইমন, বেলাল খান ।
